রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

জীবনের এ কোন পথে আজ আমি (বাস্তবতার ছোঁয়া)

Coder Boss
  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৯৬ Time View

 

কলমেঃ উম্মে কুলসুম খন্দকার

জীবনের এ কোন পথে আজ আমি,
চেনা মানুষগুলোও চুপ হয়ে গেছে।
যারা ছিল পাশে, ছিল বলে ভেবেছি,
আজ তারা নিঃশব্দে দূরে সরে গেছে।

ভেবেছিলাম জীবন হবে সহজ সরল,
কিন্তু প্রতিটি মোড়ে লুকানো পরীক্ষা।
হাসির আড়ালে কান্না লুকাতে লুকাতে,
নিজেকে খুঁজে পাই এক ভাঙা আয়নায়।

বন্ধুরা ব্যস্ত, আপনজন সময়ের অভাবে,
ভিড়ের মাঝে আজ আমি একা পথিক।
চাওয়া-পাওয়ার খেলায় হারিয়ে যাওয়া আমি,
নিজের কাছেই আজ প্রশ্নবিদ্ধ ও অস্পষ্টিক।

দিন যায়, রাত আসে—চক্র ঘোরে বুকে,
কিন্তু মনে হয় কোথাও থেমে আছি চুপে।
চোখে ঘুম নেই, মনে শান্তি নেই,
সবই আছে পাশে, কিন্তু কিছুই যেন নেই।

তবু হাল ছাড়িনি, পথ চলছে চলুক,
এই আঁধারের পরেও হয়তো আসবে ভোর।
জীবন যেমনই হোক, আমারই গল্প,
তাই লড়ে যাবো, যতদিন আছে মনজোর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102