রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

লিখব না কেন, লিখব

Coder Boss
  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১১১ Time View

 

কলমে: প্রভাষক জাহিদ হাসান

লিখব না কেন, লিখব
স্বাধীনতার পক্ষে লিখব।
পরাধীনতার বিপক্ষে লিখব।

লিখব না কেন, লিখব
দেশপ্রেমিকদের ভালবেসে লিখব।
দেশদ্রোহীদের ঘৃণা করে লিখব।

লিখব না কেন, লিখব
সত্যবাদীদের ধন্যবাদ জানিয়ে লিখব।
মিথ্যাবাদীদের নিন্দা জানিয়ে লিখব।

লিখব না কেন, লিখব
আদর্শবানদের প্রশংসা করে লিখব।
দুর্নীতিবাজ, লুটেরা-খুনীদের ধিক্কার দিয়ে লিখব।

লিখব না কেন, লিখব
প্রকৃত ধার্মিকদের সম্মান জানিয়ে লিখব।
হিংসুক, লোভী, ইতরদের ঘৃণা করে লিখব।

লিখব না কেন, লিখব
আমানতদার নীতিবানদের পক্ষে লিখব।
হক হরণকারী নীতিহীনদের বিপক্ষে লিখব।

লিখব না কেন, লিখব
ভদ্র, মার্জিত, বিনয়ীদের সাধুবাদ জানিয়ে লিখব।
অসভ্য, বেয়াদব, অমানুষদের ধিক্কার জানিয়ে লিখব।

লিখব না কেন, লিখব
শালীনতার পক্ষে লিখব।
অশ্লীলতার বিপক্ষে লিখব।

লিখব না কেন, লিখব
ন্যায় ও নৈতিকতার পক্ষে লিখব।
অন্যায় ও অনৈতিকতার বিপক্ষে লিখব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102