রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

আবুল কালাম তালুকদার এর একগুচ্ছ কবিতা

Coder Boss
  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১১৭ Time View

 

সুখ সাম্পান

সুউচ্চ প্রাচীরে নির্মিত ভালোবাসার দেয়াল
তোমার উষ্ণ আলিঙ্গনে
সুখের সামিয়ানায় ঘেরা জীবনের আকাশ
রাতের জোসনায় আনন্দের মাতম।

আমাদের সংসারে বিরহের বিদায়ে
বসন্ত বাতাসে পালিয়েছে গ্রীষ্ম বর্ষার দিন
বোশেখের আগমনী দিনে
সুখেরা উড়িয়েছে নতুনের কেতন।

ভালোবাসার প্রেমকাননে সুখ বৃক্ষের সোনালি যৌবন
আকাশের গা ভেজা মেঘ এসে
সুখ স্নানে ভাসিয়ে নিয়ে যায় বিরহের সকল সময়
কলমি ফুল নদীতে ভাসে আমাদের ভালোবাসার সুখ সাম্পান।

সুখ

তোমাকে খুঁজি
গ্রামের সম্ভবনায়
শহরের অফিস পাড়ায়
দিন রাতের সব সময়ে।

তোমার খুঁজি
মা-বাবার সেবায়
গুরুজনের শ্রদ্ধায়
ছোট্ট সোনামণিদের স্নেহে।

তোমাকে খুঁজি
বর্ষার বৃষ্টিতে
সমুদ্র সৌকতে
পাখির মধুর কূজনে।

প্রজাপতি মন

নৈঃশব্দ্যের হাজারো ছবি মনের ক্যানভাসে
কাছের বাতাসে ভেসে আসে অসহায়ের আর্তনাদ
অন্যায় আক্রমনে কেড়ে নিচ্ছে বাঁচার অধিকার
বোমারু বিমানে আচ্ছাদিত আকাশে উড়ে না শান্তির বলাকা
ভুল মানুষের পদভারে আসে না সুখের সময়।

সুস্থ- সোজা পথে তৈরী হচ্ছে কঠিন মরন ফাঁদ
স্বপ্ন দেখা ঘরে চিল শকুনেরা কেড়ে নিচ্ছে ঘুমন্ত মানুষের প্রাণ
ভালোবাসাহীন বেঁচে থাকা প্রাণে
অবাধ বিচরণে বেড়ে ওঠে না প্রজাপতি মন।

জলজ প্রেম

আকাশের মেঘে এসেছে বর্ষার সু সময়ের দিন
রোদ বিদায়ে ভেজা উৎসবে মেতেছে প্রকৃতি
টিপটিপ বৃষ্টিতে ভিজে যাচ্ছে সবুজ পাতার শরীর
ঘাস ফুলের বিছানায় উড়ে যাচ্ছে প্রজাপতি মন
তোমার খোঁপা খোলা চুলের সুবাসিত সৌরভে বিষাদ গিয়েছে দূরে
জানালায় ভেসে আসা মেঘ বাতাসের সুখে মেতেছে মন
টুইটম্বুর জলের স্রোতের নদী আর সমুদ্রের মিলনে মনে জেগেছে জলজ প্রেম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102