রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
লোহাগাড়ায় সাংবাদিকদের সম্মানে সাউন্ড হেল্থ হাসপাতালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর

গ্রীন তালুকদার এর একগুচ্ছ কবিতা

Coder Boss
  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২০২ Time View

 

প্রণয়ের পারিজাত

অবগুন্ঠিত মননে অতীত স্মৃতি স্মরণে
পাণিতে প্রণয়ের পারিজাত
সিংহরা করে লয়ে উন্মুখ উদাসীন হয়ে
মম ভালে আসীন অকস্মাৎ।।

রক্ত কেশরা তুমি ওগো মোর অন্তর্যামী
প্রজক্ত মম সন্নিকটে
কাহরাপাত্রক মিতালী মিশ্র ভৈরবী গিতালী
শ্রুতিময় তব তটে।।

পুষ্পক নালা কুমকুমা সুবাসিত মঞ্জুরী সুষমা
দুঃখের বরিষণ হানে
ওগো হৃদ্য প্রণয়নী বিষাদ হরা হরিণী
উপবেশিত পদ্মাসনে।।

বিবর্ণ প্রণয়

শাওন স্বপন পূরে প্রণয় নিয়ে এলাম ঘুরে
লভে আস্তিন বিবর্ণতা
বেদনার রং সুনীল অভিযোজন সাবলীল
মননে আজই সংকীর্ণতা।।

তুমি অভেদ পরমাত্মা দরশনে আসি অগত্যা
পরশিলে হৃদ-মাঝারে
কনক কাঞ্চন মণি হীরে পান্না চুনি
বিরান অলখ পাথারে।।

ভবিতব্য নেই কিছু ভাবিনা আগুপিছু
সঞ্চয়িত মম ভালে
স্মরি সদা তব স্মৃতি মম ত্বমা হে সাথী
সমক্ষে প্রতি পলে।।

সেই তো আবার কাছে এলে

রামধনুর বিবর্ণতা পরশিলে
মান – অভিমানের চক্রবুহ্যে
প্রণয়ের সিক্ত দহনে দহে
সেই তো আবার কাছে এলে।।

সুপ্ত মননে বিরাজিতা প্রীতি
যোজন – বিয়োজন প্রেম ধারা
হৃদয় পটে পড়লো সাড়া
ভ্রম বিহনে সকাশিত চির সাথী।।

মানসপটে আসীন মম সংগীতা
তোমা স্মৃতি করি রোমন্থন
স্বপনে আসি করো পরশন
হৃদমাঝারে বিচরণ সদ্য পুষ্পিতা।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102