বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৮৭ Time View

 

মিজানুর রহমান, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) থেকে

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের মুগুরের আঘাতে নামাজরত অবস্থায় ছোট ভাইকে খুন করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত বুধবার (১৬ ই জুলাই) রাত প্রায় সাড়ে ৮ টার দিকে উপজেলার পূর্ব চরগাওঁ জামে মসজিদে নামাজ পড়া অবস্থায় বড় ভাই মোঃ ফজলুর রহমান মসজিদে ঢুকে নামাজ রত অবস্থায় ছোট ভাই মুজিবুর রহমান কে মাথায় মুগুর দ্বারা এলোপাতারি আঘাত করে চলে যায়।

এ সময় মসজিদে নামাজরত মুসল্লীরা গুরুতর আহত অবস্থায় মুজিবুর রহমানকে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার মুজিবুরের অবস্থা গুরুতর হওয়ায় সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার অবস্থা গুরুতর দেখে তাকে সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করেন। আহত মুজিবুর রহমান হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত সহোদর দুই ভাইদের মধ্যে পৈত্রিক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে প্রায়ই ঝগড়াঝাটি হয়ে আসছিল।

এদিন এশার নামাজ রত অবস্থায় বড় ভাই ফজলুর রহমান হাতে মুগুর নিয়ে এলোপাতাড়ি ভাবে ছোট ভাই মুজিবুর রহমান কে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়।
বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান উক্ত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক ফজলুর রহমান কে আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াদিন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102