বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

বিশ্বনাথে চোলাই মদ তৈরি ও বিক্রির দায়ে এক যুবক আটক

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৮৬ Time View

 

মোঃ আব্দুল্লাহ, বিশ্বনাথ প্রতিনিধিঃ

সিলেটের বিশ্বনাথে চোলাই মদ তৈরি ও বিক্রির দায়ে এক যুবককে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত যুবকের নাম সকুল রবি দাস (২৬)। তিনি উপজেলার সদর ইউনিয়নের ধর্মদা গ্রামের মুচিবাড়ি’র মৃত গৌরা রবি দাস’র ছেলে। বৃহষ্পতিবার (১৭ জুলাই) বেলা ১টায় তার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে এ দন্ড দেয়া হয়।
সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকুলের বাড়িতে হানা দেন, সিলেট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি)’র স্বমন্বয়ে যৌথ অভিযানিক টিম। এসময় তার রান্না ঘরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা, ২ লিটার চোলাই মদ ও ৫ লিটার মদ তৈরির কাঁচামাল উদ্ধার করেন। জব্দ করা হয় মদ তৈরি ও সেবনের বিভিন্ন সরঞ্জাম। অভিযানকালে আটক করা হয় অভিযুক্ত সকুলকে। পরে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে কথা হলে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন কাদের ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮’র ৩৬/৫ ধারায় আটক যুবক দোষী সাব্যস্ত হওয়ায় তাকে উভয় দন্ড প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102