রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
অপূর্ব প্রতিশোধ লোহাগাড়ায় সাংবাদিকদের সম্মানে সাউন্ড হেল্থ হাসপাতালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান

কবিতাঃ শূন্যতার শীতলতা

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৮৭ Time View

কলমেঃ শামীমা খালিদ শাম্মী

নিজের কাছেই নিজেই প্রশ্ন করি
আমি কি আসলেই একা?
এই শূন্যতার মায়ায় আমি কি বাঁধা?
একাকিত্ব কখনো কি শেষ হবে না?
হৃদয় গহীন থেকে কোন উত্তর আসেনা।

কত স্মৃতি হৃদয় ভীড় করে
কত অভিমান অভিযোগ গল্প বুনে,
নিদ্রাহীন রাত কাটে অসহায়ত্ব ঘোরে
ভোর আসে বিষন্নতা নিয়ে,
চোখের কোণায় অশ্র জমায়
শুধু ঘিরে থাকে একরাশ শূন্যতা
এক বোধহীন মৃত্যুর মতো শীতলতা।

আমার শূন্যতায় কি আসে যায়?
আমার না থাকায় শোকের আবহ নেই
কে শুনে আমার অভিমানের গল্প
কে খুঁজে অভিমানের কারণ?
সবকিছুই নিস্প্রভ, নির্বাক, অর্থহীন
তবুও প্রশ্নরা মস্তিষ্কের নিউরনে করে ভীড়
একাকিত্বের গল্পের চিত্রপট শূন্যতায় বিলীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102