বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া

সুনামগঞ্জের রক্তি নদী থেকে দেড় কোটি টাকার ভারতীয় পন্য জব্দ

Coder Boss
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৮৮ Time View

 

আমির হোসেন, স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের রক্তি নদী থেকে ১টি স্টিল বডি নৌকায় ভর্তি দেড় কোটি টাকা বেশি ভারতীয় বিভিন্ন পন্য জব্দ করেছে বিজিবি।
গত শনিবার (১৯ জুলাই) ভোর রাতে জেলার রক্তি নদীর নেয়ামতপুর ব্রীজ সংলগ্ন এলাকা থেকে সেনাবাহিনী এবং বিজিবি জব্দ করে।

বিজিবি সুত্রে জানা গেছে, সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক ব্যাটালিয়ন সদরের দক্ষিণ-পশ্চিম দিকে সাচনা জামালগঞ্জ রক্তি নদীর নেয়ামতপুর ব্রীজ সংলগ্ন এলাকা থেকে সেনাবাহিনী এবং বিজিবির একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শান্তিগঞ্জ আর্মি ক্যাম্প এর বিএ-১২২২১ লে: তালহা জোবায়ের এর সাথে ১০ জন,সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম এর সাথে ১৪ জন বিজিবি সদস্য যৌথ অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন ১টি স্টিল বডি নৌকাসহ ১২,৩২৩ কেজি ভারতীয় ফুসকা,১৬৯ পিস সিরামিক কাপ,২৫৬ পিস সিরামিক পিরিচ,৪৬৮ পিস কাচের গ্লাস, ২১০০০০ পিস জিলেট ব্লেড এবং ৬০০ কেজি বাসমতি চাল আটক করে। যার সর্বমোট আনুমানিক সিজার মূল্য-১ কোটি ৫৫ লাখ ৫ হাজার ৬শত টাকা।

এ ব্যাপারে সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, আটককৃত স্টিল বডি নৌকাসহ ভারতীয় ফুসকা, সিরামিক কাপ, পিরিচ, কাচের গ্লাস, জিলেট ব্লেড এবং বাসমতি চাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102