রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
অপূর্ব প্রতিশোধ লোহাগাড়ায় সাংবাদিকদের সম্মানে সাউন্ড হেল্থ হাসপাতালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান

চন্দনা রানীর একগুচ্ছ কবিতা

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১২৬ Time View

 

প্রিয়সীর মায়াজাল

তোমার সাথে বন্ধু আমার
হঠাৎ হলো দেখা,
তোমায় ছাড়া কেমনে আমি
থাকি বল একা?

সকাল বেলার পাখি হয়ে
জাগিয়ে দাও রোজ,
কেমন আছি কি করছি
নিত্য রাখ খোঁজ।

হাত ধরা নেই, তবু যেন
পাশে থাকো সারাক্ষণ,
তোমায় ছাড়া জীবন যেন
অধরা এক স্বপন।

কল্পনাতে প্রতিরাতে
মিশে থাক তুমি,
দিবা রাত্রি তোমার নামটি
শুধুই জপি আমি।

তুমি আছো হৃদয়ের কোণে,
আলোকস্বরূপ দীপে।
তোমার ছোঁয়ায় জীবনে আসে
আপন করে নিতে।

আবেগঘন প্রেম প্রিয়সী
তুমিই শুধু আমার,
ভালোবাসার মায়াজালে
পড়েছি যে তোমার।

ভালোবাসার গল্প লিখি
জীবনের এই পাতায়,
যত্ন করে সাজিয়ে রেখেছি
আমার মনের খাতায়।

গোলাপ ফুলের ছাতা

বৃষ্টির দিনে তোমায় দিলাম
গোলাপ ফুলের ছাতা,
ভালোবেসে সঙ্গে নিও
নতুন একটি খাতা।

ইচ্ছে মতো লিখবে তুমি
ভালোবাসার কথা,
এমন দিনে একলা ঘরে
ভিজবে চোখের পাতা।

ছাতা নিয়ে বসে বসে
খাতায় লিখবে ঐ গান,
তোমার গানে পাগল হয়ে
জুড়াব মনও প্রাণ।

গোলাপ ফুলের ছাতা নিয়ে
ফুলের মতো হবে,
ফুলে ফুলে জীবন গড়ে
স্মৃতির পাতায় রবে।

আসছে হাঁসের দল

খাল-বিলে জোয়ার এসেছে
পড়েছে মেঘের জল,
তাইনা দেখে দলে দলে
আসছে হাঁসের দল।

পুঁটি মাছটা গোপস করে
হাঁসের রাজা খেলো,
মাছ পেয়েছে বলে সবাই
ঝটপট চলে এলো।

বলছে ডেকে হাঁসের রাণী
আমি পেয়েছি চ‍্যাং,
প্রজাগুলো মাছ পেয়েছে
খুশিতে নাচায় ঠ‍্যাং।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102