বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত

নরসিংদী জজ কোর্ট প্রাঙ্গনে সন্ত্রাসসহ পিপিকে হুমকির প্রতিবাদে আইনজীবী সমিতির সংবাদ সম্মেলন

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৭২ Time View

সানজিদা রুমা নরসিংদী:

নরসিংদী জেলার বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আব্দুল বাছেদ ভূঞাকে হুমকির প্রতিবাদে বৃহস্পতিবার (২৪ জুলাই) নরসিংদী জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করেছে আইনজীবীগণ। জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ¦ আবদুল মান্নান ভূঞার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আইনজীবী নেতৃবৃন্দরা জানান, গত ২১ জুলাই নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতে ‘জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর.  এড. শিরিন আক্তার শেলীর নেতৃত্বে এনসিপির কতিপয় সন্ত্রাসী ‘মব’ সৃষ্টি করে আদালতে ভাঙচুড়, হামলা ও হুমকী দিয়ে আদালত প্রাঙ্গনে ত্রাসের রাজত্ব কায়েম করে । এছাড়াও পিপি আব্দুল বাছেদ ভূঞাকে ভয়ভীতি ও  হুমকি প্রদর্শন করে।
বক্তারা এ ঘটনার সাথে জড়িত নরসিংদী জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর এড. শিরিন আক্তার শেলীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আদালত প্রাঙ্গনে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানায়। সংবাদ সম্মেলনে পিপি এড. আব্দুল বাছেদ ভূঞা, জেলা বারের সম্পাদক এ.কে.এম নূরুল ইসলাম (নুরুন্নবী) পাবলিক প্রসিকিউটর,এড উম্মে সালমা মায়া পাবলিক প্রসিকিউটর এড কানিজ ফাতেমা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি এড. আবুল কালাম আজাদ, জিপি এড. আব্দুল হান্নান মিয়াসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102