রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম:
চাঁদ-সূর্যের সঠিক-গণনা চাঁদ দেখার সমস্যা: প্রয়োজনীয়তা এবং বাস্তবতা অপূর্ব প্রতিশোধ লোহাগাড়ায় সাংবাদিকদের সম্মানে সাউন্ড হেল্থ হাসপাতালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি

কবিতাঃ গরীব-দুঃখীদের কাছে তুলে নাও!

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১০০ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

ওগো বাংলার অধীশ্বর
পাড়া গাঁয়ের অবোধ ছেলে, শেখ মুজিবর!
এই বাংলায় কভু কি ছিলো, তোমার একখানা ঘর
ছিলো কি বিশ্বে নেতার নেতা সম, তোমার কদর!

হে বিশ্ব অধীশ্বর, ভগবান আল্লাহ খৃষ্টানের ঈশ্বর
তুমি মালিক গ্যালাক্সি সহ মিল্কিওয়ে র সংসার,
কি’বা অভিযোগ, ক্ষুদ্র আমি, তোমার তরে করি
তোমার কত ধৈর্য কত সহ্য কেম্নে থাকো পাসরি ?

নবীর চিহ্ন হুসাইন যখন মরে কারবালায়
মরে যখন অবোধ শিশু, রাসেল বাংলায়?
বিমান বিধ্বস্তে মরে যখন নিষ্পাপ শত শিশু
গাঁজায় যখন কাঁদে মার লাশের পাশে, নিষ্পাপ ছোট্ট যীশু!!

কখন তুমি দেখো ফিরে নবাব সিরাজুদ্দৌলার মৃত্যু
হত্যাকারী উল্লাসে মাতে ভাবো কি তাদের, মানবতার শত্রু?
লর্ড ক্লাইভের হাতে তুলে দেয় , বিশাল ভারতের গদি
এত প্রান যেতো না ঝরে, একটু ফিরে দেখতে যদি?

তিরিশ লক্ষ শহীদের রক্তে হতোই না, পদ্মা মেঘনা যমুনার জল লাল
সেই যে তোমার ধর্মের নামের দ্বিজাতিতত্ত্ব, বাংলায় হলো ‘কাল’!
অনিদ্রা আর হতাশায় সব সংখ্যা লঘূ, সেই থেকে রাত জাগে
বাংলা বেলুচ গাঁজা ধর্মের বলি, হায়েনা কে নাও না বাগে !

কোন দোষে তুমি হত্যায় সায় দাও, আলেন্দে, মুজিব সাদ্দাম কত নাম
কেন তুমি রামের পাশাপাশি রাবন পাঠাও, কি’বা তাদের কাম?
নাটক যদি নিজেই লিখো, নিজেই সঞ্চালক
কি করবে তোমার অধম বান্দা তুমিতো পরিচালক!

মীরজাফর মীর সাদিক জগৎশেড যখন ভাগ্য বিধাতা
যত অন্যায় অত্যাচারি খুনি ধর্ষক ভূমিদস্যু, হয়ে দাড়ায় বিশ্ব পিতা!
তোমার মহত্ত্ব শ্রেষ্ঠত্ব দাস তোমার, অন্ধ বিশ্বাসে ভাবতে পারে না নিজেকে ঋদ্ধ
সবইতো ভাগ্যের দোষ, এমন অবৈজ্ঞানিক কথা ভেবে হতে পারে না শুদ্ধ!

এমনি কর্মে সারা বিশ্বে বাড়ছে নাস্তিক রোজ
তোমার উপর অবিশ্বাসে সংখ্যা কত, রাখো কি তার খোঁজ?
এত ধর্মের ছড়া ছড়ি খুনোখুনি আহা জারি, কি সুখ তুমি পাও
শক্তিধর কে আরো শক্তি দাও, যত গরীব-দুঃখীদের, তোমার কাছে তুলে নাও!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102