বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম:
সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত

নিয়ামতপুরে ছাতড়া বনিক সমিতির নির্বাচনে সভাপতি তাইজ, সম্পাদক রাসেল

Coder Boss
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১১৮ Time View

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ছাতড়া বনিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সভাপতি পদে তাইজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে রাসেল মন্ডল জয়ী হয়েছেন।
আজ (২৬ জুলাই) শনিবার সকাল ১০ ঘটিকায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪ টা পর্যন্ত। ভোট গ্রহণ চলাকালীন সময়ে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ভোট গ্রহণ শেষ হলে গণনার পর ঘোষণা করা হয় ফলাফল।
নির্বাচন সূত্রে জানা গেছে, ছাতড়া বনিক সমিতির নির্বাচনে নিবন্ধিত ভোটার সংখ্যা ২২৫ জন। তার মধ্যে ২১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে তিনজন প্রার্থী লড়াই করলেও তাইজ উদ্দিন ১৪৩ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়লাভ করেন। সাধারণ সম্পাদক পদে ১৭৬ ভোট পেয়ে রাসেল মন্ডল জয়ী হোন। এছাড়া সহসভাপতি পদে মহব্বত আলী, কোষাধ্যক্ষ পদে শামসুল বিজয়ী হোন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাহবুব আলম বলেন, ভোটারদের প্রাপ্ত ভোটের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়েছে। ভোটগ্রহণে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে ভোটের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102