রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম:
চাঁদ-সূর্যের সঠিক-গণনা চাঁদ দেখার সমস্যা: প্রয়োজনীয়তা এবং বাস্তবতা অপূর্ব প্রতিশোধ লোহাগাড়ায় সাংবাদিকদের সম্মানে সাউন্ড হেল্থ হাসপাতালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি

কবিতাঃ রঙচটা কথা গুলো

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১০৩ Time View

কলমেঃ মাহবুবা পারভীন

আয় দুটো কথা কই,
বয় এইখানে–
যদিও এসব কথা
সকলেই জানে।

যানজটে পড়ে মানুষ
হেনস্তার স্বীকার,
কারো নেই ভ্রুক্ষেপ!
মানুষ করছে বিকার!

নিভৃতের সুখ দুঃখ
নিত্য জলাঞ্জলি!
কে শোনে কার কথা
যতই তারে বলি।

যুদ্ধ করি প্রতি নিয়ত
একটু বাঁচার তরে,
গরীব, দুস্থ, অসহায়
না খেতে পেয়েই মরে।

মনে কর দেশটাকে
পরোটার মতো,
ছিঁড়ে ছিঁড়ে খাওয়া যায়
ডাল মেখে, যতো!

জীবন অচল পয়সা নয়
হয়ে যাবে ক্ষয়!
রঙচটা কথাগুলো
আয় তরে কই!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102