রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
চাঁদ-সূর্যের সঠিক-গণনা চাঁদ দেখার সমস্যা: প্রয়োজনীয়তা এবং বাস্তবতা অপূর্ব প্রতিশোধ লোহাগাড়ায় সাংবাদিকদের সম্মানে সাউন্ড হেল্থ হাসপাতালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি

কবিতাঃ লাশ!

Coder Boss
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২০৮ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

কত লাশ শোয়ায় দিলাম এ-ই দুটো হাতে
কত মানুষ গেলো মরে বুলেট আর ভাতে!
অস্ত্র হীন নিরীহ মানুষের লাশ দেখেছি কত
আধার গাঢ় অন্ধকারে বয়ে চলেছি,বিবস্ত্র লাশ শত!

আজ-ও সে কবরের মাটি শুকায় নাই
আজ-ও সে শ্মশানের ধোয়া উঠে ভাই,
আজ-ও ঘাড়ে বহন করা লাশের, ঝরা রক্তের গন্ধ পাই
অমাবস্যার রাতে যেয়ে, মুঠো ভরে তুলে দেখি পোড়া ছাই!

দেশের তাবত তাগড়া বাহিনী ঝাঁপিয়ে পড়লো, নিরস্ত্র মানুষের পর
অভাব-অনটনের খেটে-খাওয়া গায়ের মানুষ, নাই যাদের ঘর!
তাঁরা তো সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা চায়নি রক্ষা করতে
প্রতিবাদ করেছে বুক পেতে “মুজিবের মাজার” ভাঙতে!”

মুজিবের তর্জনীর গর্জনে সারা বাঙালি এক হয়েছিলো
তিরিশ লক্ষ বাঙালী হাসতে হাসতে প্রান দিয়েছিল!
সেই সে মুজিব “বাইগার গাঙের” পাড়ে, ছোট্ট একটা ঘরে, শুয়ে আছে
সেথা এসে ‘কাল কের ছ্যাড়ারা’ হনুমানের মত নাচে!

বুলেট বিদ্ধ মরলো যারা, এ পৃথিবীর মায়া ছেড়ে
কোন সে পাষান উর্দির জোরে, এলো বুট উঁচিয়ে লাশকে তেড়ে!
যে চোখ যায় বুজে চির তরে, খোদার ঘরে
তার কি কোন পক্ষ থাকে, প্রান থাকলে ঢুকিয়ে দাও কারাগারে!”

বলেছিলেন তৈমুর লং,আমায় নিয়ে কভু করো না ঢং
আমি যে-দিন জাগবো, বিশ্বে সেদিন ভুমিকম্প হবে, তোমরা সাজবে সং!
জেনে রেখো বাংলার যত অর্বাচীন, আগষ্ট মাসটা লীন
মুজিব যেদিন জাগবে অত্যাচারির সব কূট কৌশল সেদিন হবে বিলীন!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102