শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

আসন ফিরিয়ে না দিলে বাগেরহাটকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকী বিএনপির

Coder Boss
  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৮৩ Time View

 

মোঃ ইদ্রিস শেখ, ক্রাইম রিপোর্টার খুলনা বিভাগ

সংসদীয় আসন বাগেরহাট-৩(রামপাল-মোংলা) বিলুপ্ত করে গাজীপুরে একটি আসন বাড়ানোর প্রতিবাদে ও বাগেরহাট-৩ আসন বহাল রাখার দাবিতে সড়ক অবরোধ করে বাগেরহাটের মোরেলগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেল ৪ টার দিকে আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সড়কে মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এ কর্মসূচি পালন করে।

সমাবেশের কারনে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত টানা এক ঘন্টা যানবাহন চলাচল ও পানগুছি নদীতে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য মোরেলগঞ্জ-শরণখোলা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, যুগ্ম আহ্বায়ক ফকির রাসেল আল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, জেলা যুবদলের সাবেক সভাপতি ষাটগম্বুজ ইউনিয়নের চেয়ারম্যান ফকির তরিকুল ইসলাম ও শরণখোলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল।

সভায় বক্তারা প্রধান নির্বাচন কমিশনারে সমালোচনা করে বলেন, ‘বাগেরহাটের আসন কমানো গভীর ষড়যন্ত্রের অংশ। অনতিবিলম্বে বাগেরহাটের ৪টি আসন বহাল না করলে সড়ক অবরোধ থেকে শুরু করে এক পর্যায়ে গোটা বাগেরহাট জেলাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102