শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

প্রকৃতি ও জীবন ক্লাব (পিওজে) খুলনা জেলা শাখার বৃক্ষ রোপন

Coder Boss
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৪৫৫ Time View

নিজস্ব প্রতিবেদক:

 

প্রকৃতি ও জীবন ক্লাব (পিওজে) খুলনা জেলা শাখার উদ্যোগে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে আজ বুধবার বিকাল ৫.০০ ঘটিকায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

 

বৃক্ষ রোপন ও গাছের চারা বিতরণ করেন কলেজের অধ্যক্ষ রুমা নন্দী এবং সংগঠনের সভাপতি, পরিবেশ যোদ্ধা, নাগরিক নেতা অ্যাডভোকেট মোহাম্মদ বাবুল হাওলাদার। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উন্নয়ন সংগঠক নাগরিক নেতা মিজানুর রহমান বাবু, পরিবেশবাদী সংগঠক নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন, খ ম শাহীন হোসেন, সাংবাদিক শাহীন হাওলাদার, মোঃ আরিফ হোসেন সহ কলেজের শিক্ষক এবং শিক্ষার্থী বৃন্দ। এসময়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের জীবন জীবীকার স্বার্থেই নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষ রোপনের অভ্যাস গড়ে তুলতে হবে। আমাদের যাপিত জীবনের প্রয়োজনীয় সব কিছুই পেয়ে থাকি পরিবেশ-প্রকৃতি থেকে। পরিবেশ-প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে না পারলে আমাদেরকে এক মূহুর্তও টিকে থাকা সম্ভব না। বক্তারা সকলকে বর্ষা মৌসুমে প্রত্যেকের সাধ্যমত বৃক্ষ রোপন, পরিচর্যা এবং রক্ষণাবেক্ষনের আহ্বান জানিয়ে বলেন, এদেশ, এ পৃথিবী আমাদের, সুতরাং এখানকার পরিবেশের ভারসাম্য রক্ষার কাজটি আমাদেরকেই করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102