শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

নিরাপদে রাস্তা ব্যবহারের নিয়ম কানুন সম্পর্কে ছাত্রছাত্রীদেরকে অবহিতকরণ কর্মসূচি

Coder Boss
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৭৬ Time View

 

মোঃ জুয়েল খাঁন, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান

খুলনা কে এম পি পুলিশ কর্মকর্তাদের উদ্যোগে ছাত্রছাত্রীদের নিরাপদে রাস্তা ব্যবহারের নিয়ম কানুন সম্পর্কে অবহিত করার জন্য কেএমপি’র কয়েকটি টিম নগরীর বিভিন্ন স্কুলে উপস্থিত হয়ে রোড সেফটি’র উপর নির্মিত ভিডিও প্রদর্শন করে স্কুল ছাত্র-ছাত্রীদের বিভিন্ন রাস্তা পারাপারের দিক নির্দেশনা দেওয়া হয়।

ছাত্রছাত্রীরা যাতে বাসা থেকে বের হয়ে নিরাপদে স্কুলে পৌঁছাতে পারে এবং স্কুল ছুটির পরে নিরাপদে বাসায় ফিরতে পারে-সে বিষয়ে প্রয়োজনীয় বেশ কিছু টিপস্ এই ভিডিও’তে দেখানো হয়েছে।

কেএমপি’র টিম সড়ক দুর্ঘটনা এড়িয়ে চলার উপায়, রাস্তা পারাপারের নিয়ম, যানবাহনে ওঠা ও নামার নিয়ম, ফুটপাত না থাকলে রাস্তায় হাঁটার নিয়ম ইত্যাদি জীবনরক্ষাকারী বিষয়ে আলোচনার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের বোঝানো হয়।

রাস্তা ব্যবহারের জরুরি টিপস সম্পর্কে অবহিত করার পাশাপাশি কেএমপি’র টিম মানব পাচারের শিকার না হওয়া, মাদকাসক্তি থেকে দূরে থাকা, বাল্য বিবাহের কুফল, মোবাইল আসক্তি থেকে বেঁচে থাকা ইত্যাদি বিষয়েও মোটিভেশনাল বক্তব্য প্রদান করেন বক্তারা।

রায়েরমহল মাধ্যমিক বিদ্যালয়, নবারুন মাধ্যমিক বিদ্যালয় এবং লতা খামারবাটি মাধ্যমিক বিদ্যালয়ে কেএমপি টিমের নেতৃত্ব দেন পুলিশ কমিশনার জনাব জুলফিকার আলী হায়দার। দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ কেএমপি পুলিশের এ ধরনের উদ্যোগকে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102