শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয় এঁর সহিত মতবিনিময় সভায় কেএমপি কমিশনার

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১০১ Time View

 

মোঃ জুয়েল খাঁন, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান

খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ মোখলেস উর রহমান মহোদয় এঁর সহিত খুলনা বিভাগের সকল বিভাগীয় কর্মকর্তা, জেলা প্রশাসক, ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) গণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় সচিব মহোদয় দেশের পরিস্থিতিতে সরকারি কর্মকর্তাগণ কি ধরনের ভূমিকা পালন করবেন, তাদের করণীয় এবং বর্জনীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা কমিশনার জনাব মোঃ ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি জনাব মোঃ রেজাউল হক, পিপিএম, খুলনা জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম-সহ খুলনা বিভাগের বিভাগীয় ও জেলার জেলা প্রশাসক, ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) এবং খুলনাস্থ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সকলের উপস্থিতিতে বক্তারা আইন শৃঙ্খলার বিভিন্ন দিক সভায় তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102