শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

জনগনের কল্যাণে আজীবন কাজ করবো পাইকগাছায় গনসংযোগে জামায়াতের এমপি প্রার্থী আবুল কালাম আজাদ

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৮৪ Time View

 

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নির্বাচনীয় মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এমপি প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ।১২ই আগস্ট মঙ্গলবার উপজেলার সোলাদানা বাজার,সোলাদানা, হরিখালী , বয়ারঝাপা,সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়, চারবান্দা মাধ্যমিক বিদ্যালয়,পাটকেল পোতা দাখিল মাদ্রাসা,পাটকেল পোতা চর জামে মসজিদসহ আশেপাশের সব শ্রেণীর মানুষের সাথে মতবিনিময় করেন।মতবিনিময় কালে জামায়াতের এমপি প্রার্থী আবুল কালাম আজাদ বলেন,আমাদের পাইকগাছা -কয়রা উপজেলায় অনেক সমস্যা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়।আমি আপনাদের নেতা নয়’সেবক হিসেবে দায়িত্ব পালন করবো।জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য জনগণের দূর্ভোগে এগিয়ে আসা,শিক্ষার উন্নতি,স্বাস্থ্য সেবা সহজলভ্য করা,কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা প্রদান, যুবসমাজের কর্মসংস্থান বৃদ্ধি করা। যাতে স্থানীয় জনগণের জীবনে সর্বাত্মক পরিবর্তন আসে।দুর্নীতি অন্যায় কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।রাজনৈতিক সংঘাত নয়, একতার মাধ্যমে এলাকার উন্নয়ন সম্ভব। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। জনগণের উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে তিনি মনে করেন।গনসংযোগ ও মতবিনিময় কালে উপস্থিত ছিলেন, জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা এস এম আমিনুল ইসলাম, জেলা ইউনিট সদস্য কাজী তামজীদ আলম, উপজেলা জামায়াতের ইসলামী সেক্রেটারি মোঃ আলতাব হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আসাদুল ইসলাম, সোলাদানা ইউনিয়ন সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সেক্রেটারি আজিবার রহমান, সাংবাদিক ফিরোজ আহমেদ, হাফেজ সোহাগ মোড়ল,মোঃ রাসেল শ্রমিক কল্যাণ ফেডারেশনের সোলাদানা ইউনিয়ন সভাপতি কাজী আসাবুর রহমান, সভাপতি সিরাজুল শিকারি, ইউনিয়ন সভাপতি মোঃ মোস্তফা সরদার, মোঃ আব্দুল গনি, আব্দুল হান্নান শিকারী, হাফেজ মাওলানা হাবিবুর রহমান,হাফেজ তৌহিদুর রহমান গাজীসহ, বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102