বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক

মোঃ জাবেদুল ইসলাম এর তিনটি কবিতা

Coder Boss
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১০৪ Time View

 

জেগে উঠো বাংলাদেশ

জেগে উঠো বাংলাদেশ,
হাল ধরার এখনি সময়।
ওরা হলো ভিন দেশি তবে,
এই বাংলার কেউ নয়।

এই বাংলা আমার তোমার,
এই বাংলা সবার।
এই বাংলা নিয়ে তাবেদারি,
কেন ভাই আবার?

বাংলা আমার মাতৃভূমি,
আমার জন্ম ভূমি।
বাংলার খেয়ে বাংলার পড়ে,
চোখ রাঙার কে তুমি।

জেগে উঠো বাংলাদেশ
হাল ধরার এখনি সময়.।
বুনো শকুনের দল এসেছে,
খামচে ধরেছে অসময়।

কাঠবিড়ালির বিয়ে

কাঠবিড়ালির বিয়ে হবে অই
বট গাছের তলায়।
কাঠবিড়ালির বিয়ে দেখতে,
আসলো সবাই পলায়।

বট তলায় ঘটা করে সেথায়,
আজ হয়েছে আয়োজন।
কাঠবিড়ালির বিয়ে দেখতে,
আসেনি আরও কয়েকজন.

বাঘ শামা এসেছে এবং,
ভাল্লুক শিয়াল।
নাচছে আর গাইছে সবাই,
হচ্ছে শুধু ভাইয়াল।

গনতন্ত্রের কথা বলে

গনতন্ত্রের কথা বলে,
দেশটা হলো শেষ।
কেমন গনতন্ত্র হলে,
দেশটা থাকবে বেশ।

গনতন্ত্রের মুল মন্ত্র,
তোমরা কি জানো?
সবার আগে মানুষের,
নিরাপত্তা ফিরে আনো।

গনতন্ত্র চাও যদি ভাই,
ফিরে দাও অধিকার।
অন্ন বস্ত্র বাসস্থান,
শিক্ষা আর চিকিৎসার।

সবার আগে দাও তুমি,
মানুষের নিরাপত্তা।
তার পরে দাও ভাই,
গনতন্ত্রের তকমাটা।

পথে ঘাটে মরছে মানুষ
তুমি থাকো ভাই ঘুমে।
চারিদিকে কান্নার আওয়াজ
যায় না তোমার কানে?

গনতন্ত্রের মুল মন্ত্র হলো,
বেঁচে থাকার অধিকার।
মানুষগুলো বাঁচলে তবে,
গনতন্ত্রের হবে রক্ষা।

লেখক:
মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা, হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102