বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক

কবিতাঃ কেউ বোঝেনা!

Coder Boss
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৪৭ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

আমায় কেউ বোঝে না
কেউ জানেনা মনের যাতনা,
চল্লিশোর্ধ্ব ব’লে কি আমি মরে গেছি
এ বয়স টায় মরে গেলেও পচেনা, সবার কাছে অচেনা!

আমি আজ কারো দোষ দেবো না,
জীবনটা এক দেনাপাওনা!
‘নর’ এড়িয়ে চলে জীবন ভাঁটায় বলে
কাউকেই বলিনা তুমি যেও না!

একদিন ছিলাম রাধা, শত ছিলো কৃষ্ণ
কতজন মাগতো এসে শীতল হতে তৃষ্ণা!
কতজন ডাকতো আমায় ব্ল্লভা বৈষ্ণবী শুভাঙ্গী
মনের টগবগ স্রোত আজ-ও আছে গায়ের রং যত হোক শ্যামল কৃষ্ণা!

আজ অর্থবিত্তের আছে সচ্ছলতা, মনে আছে সুগঠিত প্রেম,
ঘটেছে ভালোবাসার উত্তরণ সরল সততা সম্পন্ন মনে,
ভাটায় নৌকা ঠেকেছে কোন নদীর চরে, কবে
এ বয়স টা ভালোবাসার দায়িত্ব বোধ শিক্ষায়, নতুন করে ঘর বাধতে ইচ্ছে হয় তার সনে!

সংসার জীবন কাটানো জন, ভুলে গেছে করতে আদর
ছেলেমেয়ে বিদেশ পাড়ি, তাতেই আমি কেন বুড়ি
আজ আমি ব্লাক কফি , তিতা লাগে ভাষা —
গতর খোঁজার আগে মন বোঝ, আজ নয় আমি কুড়ি!

আজ-ও বিছানায় উত্তাপ ছড়াতে পারি, নিরাপত্তা চাই আগে
বিছানার সেই সঙ্গী তেমন আছি, হয়েছি জীবন যুদ্ধ সাথী!
বিশ্বাস, সময়, ভালোবাসা নিয়ে এসো, আমি ফুরিয়ে যাইনি
অপাংতেয় মনে করে অবহেলা, খুঁজো বাইরে জ্ঞাতি !

একবুক অভিমান কষ্ট নিয়ে শেষ হয় অতৃপ্ত নারী জীবন
বেঁচে থাকলেও জেন্দা লাশ, এ নারী জীবন যেন কেমন?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102