শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

বটিয়াঘাটায় মাছ ধরার সময় নদীতে নিখোঁজ এক জেলে, বেঁচে ফিরেছেন আরও দুইজন

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২০৮ Time View

 

বিশেষ প্রতিনিধি খুলনা

খুলনার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের কাজীবাছা নদীতে মাছ ধরার সময় একটি নৌকাডুবির ঘটনায় মিলন শেখ (২৬) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার বুজবুনিয়া গ্রামের বাসিন্দা বিল্লাল শেখের ছেলে।

ঘটনাটি ঘটে গত বুধবার (২০ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে। গোপালখালী এলাকার প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির পাশ দিয়ে প্রবাহিত কাজীবাছা নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনজন জেলে। মিলন শেখ তার আরও দুই সহযোগীকে নিয়ে নৌকাযোগে নদীতে মাছ ধরছিলেন। এ সময় একটি ড্রেজার থেকে বালু পরিবহনকারী বাল্কহেড তাদের নৌকার উপর উঠে গেলে তাৎক্ষণিকভাবে নৌকাটি ডুবে যায়।

নৌকায় থাকা তিনজনের মধ্যে মিলন শেখ নিখোঁজ হন এবং অপর দুইজন নদী সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পান। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পরপরই মিলনের স্বজনরা স্থানীয়ভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা নিখোঁজ মিলন শেখকে উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মিলন শেখের কোনো খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয়রা অভিযোগ করেন, নদীতে ভারী নৌযান চলাচলের কারণে মাঝেমধ্যেই এমন দুর্ঘটনা ঘটছে, কিন্তু প্রশাসনের নজরদারি অনেকটাই সীমিত। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102