শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

খুলনা আর্ট একাডেমির প্রাক্তন ছাত্র সুব্রত কুমার মন্ডল১৮তম নিবন্ধনে খুলনা শিপইয়ার্ড স্কুল এন্ড কলেজের শিক্ষক হয়ে শিল্পগুরু চিত্রশিল্পী মিলন বিশ্বাসকে মিষ্টি খাওয়াতে আসে।

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১২৯ Time View

 

শিক্ষার্থীর সাফল্যেই একজন শিক্ষকের সাধনা পূর্ণতা পায় এমনই অভিব্যক্তি জানালেন খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস।২০১০ সাল থেকে খুলনা আর্ট একাডেমি পরিচালনা করতে গিয়ে তিনি অসংখ্য শিক্ষার্থীর শিল্পযাত্রায় পথপ্রদর্শক হয়েছেন। ইতিমধ্যে ২২৩ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ লাভ করেছে। তাদের সবার নাম হয়তো মনে রাখা সম্ভব নয়, তবে প্রতিটি শিক্ষার্থীর স্মৃতি শিল্পীর হৃদয়ে অমলিন।

২০১৫ সালের কথা মনে পড়ে। প্রিয় শিক্ষার্থী সুব্রত কুমার মন্ডল বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর একাগ্র পরিশ্রমে চারুকলা বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে পড়াশোনা সম্পন্ন করে। দীর্ঘ সাধনার পর, ২০২৫ সালে শিক্ষা ক্যাডারের ১৮তম নিবন্ধনের মাধ্যমে তিনি খুলনার শিপইয়ার্ড স্কুল এন্ড কলেজে চারু ও কারুকলা বিভাগের সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। ফলাফল প্রকাশের পর ১৯ আগস্ট রাতে শিক্ষাগুরু মিলন বিশ্বাসকে ফোন করে প্রথমেই এই আনন্দ সংবাদ জানান সুব্রত।খুলনা আর্ট একাডেমির মোট ৯ জন শিক্ষার্থী এবার এই সফলতা অর্জন করেছে। এ প্রসঙ্গে চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন“আমি অত্যন্ত গর্বিত। তাদের পথচলা আলোকিত হোক, তারা যেন জাতির সম্পদে রূপান্তরিত হয় এটাই আমার বিশ্বাস।”

২০শে আগস্ট সকালে একাডেমির ১৬তম ব্যাচের ভর্তি কোচিং চলাকালীন সুব্রত মিষ্টি নিয়ে এসে শিল্পগুরুকে আপ্লুত করেন। যদিও একাডেমির আরও অনেক শিক্ষার্থী মাধ্যমিক বিদ্যালয়ে চারুকলা শিক্ষক হিসেবে কর্মরত আছেন, তবে চাকরিতে যোগদানের পূর্বে শিক্ষাগুরুকে মিষ্টি খাওয়ানোর উদ্যোগ নিয়েছেন সর্বপ্রথম সুব্রত কুমার মন্ডল।নিজের আবেগ প্রকাশ করে মিলন বিশ্বাস বলেন“আমি তো শিল্পী হতে এসে শিল্পী হতে পারিনি। তবে নবীন শিল্পীদের পথপ্রদর্শক হতে পেরেছি এটাই আমার সবচেয়ে বড় অর্জন। শিক্ষার্থীর সাফল্যই আমার সাধনার সফলতা।”

শেষে তিনি সফল সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102