বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে

লোহাগাড়া থানার এস আই কামালকে পুলিশ লাইনে সংযুক্ত, অভিযোগ ফেনসিডিল কান্ড

Coder Boss
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১১১ Time View

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

লোহাগাড়া থানার এস আই কামাল হোসেনকে ফেনসিডিল কান্ডে জড়িতের অভিযোগে ২২ আগস্ট লোহাগাড়া থানা হতে প্রত্যাহার ক্রমে চট্টগ্রাম পুলিশ লাইনে নেওয়া হয়। লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোহাম্মদ রবিউল আলম খাঁন কর্তৃক বিষয়টি নিশ্চিত করা হয়। উল্লেখ্য যে, ২২ আগস্ট রাতে চুনতি মহাসড়কে একটি প্রাইভেট কারগাড়ীতে ফেনসিডিল সহ তিনজন লোককে আটক করতে সক্ষম হয় স্থানীয় লোকজন। তারা দেখতে পাই যে, কার গাড়ীর ভিতরে ফেনসিডিল সহ পুলিশ সোর্স রমিজ বসে আছে। জনসাধারণের জিজ্ঞাসাবাদে তারা জানায়, এসব কর্মকান্ডে এস আই কামাল জড়িত, আমরা কিছু জানি না। পরক্ষণে তাদেরকে সেনাবাহিনীর হাতে সোপর্দ করা হলে তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। সেখানেও রমিজ সহ তার সাথে থাকা আরো দুজন এস আই কামাল জড়িত এর বিষয়টি স্বীকার করেন। আর এদিকে জনগন কর্তৃক ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। ফলে শুরু হয় আলোচনা ও সমালোচনার ঝড়। আর এই অভিযোগে এস আই কামালকে রাত ২২ আগস্ট রাত ৭ টার দিকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102