শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

বটিয়াঘাটায় দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৪৪৪ Time View

 

বিশেষ প্রতিনিধি খুলনা

দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বটিয়াঘাটায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে আলোচনা সভা, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল (মঙ্গলবার) বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি মনোরঞ্জন মন্ডল। সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসনে আরা তান্নি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা খায়রুল বাশার, খুলনা দুদকের উপ-পরিচালক মোঃ শামীম রেজা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, প্রধান শিক্ষক দেবদুলাল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অনীল কুমার মন্ডল, সহকারী শিক্ষক ননী গোপাল গোলদার, মৃত্যুঞ্জয় বিশ্বাস, অংশুপতি মল্লিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।অনুষ্ঠানে বটিয়াঘাটা থানা হেডকোয়ার্টার পাইলট মাধ্যমিক বিদ্যালয়, সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়, বয়ারভাঙ্গা বিশ্বেম্বর মাধ্যমিক বিদ্যালয় ও হোগলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102