বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কবিতাঃ গেলে না বলে!

Coder Boss
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩৫০ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

তুমি যতদূরে থাকো হে মোর প্রেয়সী
আমি শত আলোকবর্ষ দূরে অপেক্ষায় আছি বসি!
আকাশ সম শূন্যতা নিয়ে ফেলি দীর্ঘশ্বাস
কেন সেদিন সে প্রদোষ কালে অপ্সরা হয়ে, দিয়েছিলে আশ্বাস?

নিঃশেষ হয়েও জীবনটা, হয়না সম্পূর্ণ শেষ
আজ-ও ঘ্রান পাই ম-ম বুকে লেপটে যাওয়া কেশ!
আমার জীবন উপন্যাসের শেষ পাতা খুঁজে মরি
সেই শিশির সিক্ত মটরশুঁটি আলে, আজও যা-ই গড়া গড়ি!

আমার লিখতে হবে বিরহ উপন্যাস অন্তিম নিঃশ্বাসে
সমর্পণ করে ছিলাম হিম শিশির রাতে সরল বিশ্বাসে
বার-বার এসে কুঞ্জে আমার, শুনিয়েছিলে কুহু স্বর
কেন হলে নিঠুর এত, কি দোষ পেলে অসতর্কে, এই হতভাগার?

ভানু করের উগ্র প্রখর, খর তাপের রৌদ্রে
কত ঘুরেছি দু’জন, অরূনের তাপে মুহ্যমান ভাদ্রে!
মর্মন্তুদ চিৎকারে জগদ্দল পাথর যায় গলে
কেন প্রনয় ঘাতী হন্তারক হলে, গেলে না একটু বলে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102