বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম:
গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভিপি নূরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস

Coder Boss
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৮২ Time View

 

প্রভাষক জাহিদ হাসান, নিজস্ব প্রতিবেদক:

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস।

শনিবার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ভিপি নূরকে ফোন করে খোঁজ নেন তিনি। এ সময় শুক্রবার রাতের ঘটনার সূত্র ধরে সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা।

গণঅধিকার পরিষদের উচ্চপরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ফোনে নূরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নেন। নূর তাকে গতকালের ঘটনার বিস্তারিত জানালে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেন যে, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আল-রাজী টাওয়ারের সামনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের হামলায় গুরুতর আহত হন নূরুল হক নূরসহ অর্ধশতাধিক নেতাকর্মী। এ ঘটনায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দল নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102