বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া

দুই শিশু সন্তান নিয়ে সুনামগঞ্জে মানবেতর জীবন যাপন করছেন ওয়াকিরা

Coder Boss
  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৭ Time View

 

একে মিলন সুনামগঞ্জ থেকে:
সুনামগঞ্জ আদালতে দুটি মামলা চলমান রেখে প্রবাস জীবন কাটাতে সৌদি আরব চলে গেলেন স্ত্রী কতৃক দায়ের করা মামলার আসামি এনামুল হক। এনামুল হক বিজয় (২৮) পিতা মিরাজ আলী শান্তিগঞ্জ উপজেলার শিমুল বাক ইউনিয়নের ক্ষিদিরপুর গ্রামের বাসিন্দা। বিয়ে করেন সুনামগঞ্জ পৌর শহরের বড়পাড়া নিবাসী আহমেদ কবির চৌধুরীর কন্যা ওয়াকিরা চৌধুরী তান্নীকে। বিয়ের পর তাদের ওরষে দুটি সন্তান জন্ম লাভ করে। ছেলে আয়ান (৪) এবং ১৭ মাস বয়সী কন্যা আরহী। সন্তান লাভের পরবর্তী জীবনে স্ত্রী ওয়াকিরা চৌধুরী যৌতুকের শিকার হন। স্বামীর দাবিকৃত যৌতুকের টাকা দিতে না পারায় নির্যাতনের শিকার হয়ে আমল গ্রহণ কারী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে শান্তিগঞ্জ সি আর মামলা নং ২৬৭/২৪ এবং সিনিয়র সহকারী জজ ও পারিবারিক আদালত সদর সুনামগঞ্জের পারিবারিক মোকদ্দমা নং ০৭/২৫ইং দায়ের করেন। দুটি মামলা আদালতে চলমান অবস্থায় এবং আদালত কতৃক নাজমুলের পাসপোর্ট জব্দ করার পর কিভাবে সে সৌদি আরবে পাড়ি দিলো এ নিয়ে স্থানীয় জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ওয়াকিরা চৌধুরী পিত্রালয়ে অবস্থান রেখে দুই সন্তান নিয়ে অমানবিক জীবন যাপন করছেন। চলমান দুই মামলা এবং আদালত কতৃক নাজমুলের পাসপোর্ট জব্দ করার পরও সে কিভাবে সৌদি আরবে পাড়ি জমালো এ বিষয়টি কারও বোধগম্য হচ্ছে না। মামলা দুটি নিষ্পত্তির পথে। এমন সময় এসে নাজমুল বিদেশ চলে যাওয়ায় সন্তান দুটির ভরন পোষণ করবে কে এ নিয়ে দুশ্চিন্তায় ওয়াকিরা চৌধুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102