বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া

নিয়ামতপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে চোর আটক

Coder Boss
  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৮ Time View

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে ট্রান্সফরমার চুরির সময় আতাউর রহমান (২৮) নামের এক চোরকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে হস্তান্তর করেছে স্হানীয়রা।
গতকাল রাতে (৫ সেপ্টেম্বর) উপজেলার হাজিনগর ইউনিয়নের কাটনা এলাকায় ট্রান্সফরমার চুরির প্রস্তুতির সময় তাকে আটক করে স্হানীয়রা। আটক আতাউর ভাবিচা ইউনিয়নের শালালপুর গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে।
স্হানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কাটনা এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির প্রস্তুতির সময় স্হানীয়রা টের পায়। স্হানীয়রা একত্রিত হয়ে ধাওয়া করলে অন্যরা পালিয়ে গেলেও আতাউর রহমান আটক হয়। এ সময় স্হানীয়রা তাকে বৈদ্যুতিক পুলের সঙ্গে বেঁধে প্রহার করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন স্হানীয়রা।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, আতাউর রহমানে বিরুদ্ধে এর আগেও চুরির মামলায় ওয়ারেন্ট ছিল। সেই মামলায় তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102