মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম:
ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে

ববি হাজ্জাজকে হত্যাচেষ্টার ঘটনায় গণ আজাদী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

Coder Boss
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৯ Time View

 

 

 

 

 

 

 

 

 

 

 

স্টাফ রিপোর্টার:

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজকে হত্যাচেষ্টার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ গণ আজাদী লীগের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান ও মহাসচিব আলহাজ্ব মোঃ আকবর হোসেন এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,“দেশকে অস্থিতিশীল করার নীলনকশার অংশ হিসেবেই সাম্প্রতিক সময়ে জাতীয় নেতৃবৃন্দের ওপর ধারাবাহিক হামলা চালানো হচ্ছে। সম্প্রতি গণঅধিকার পরিষদের সভাপতি জনাব নূরুল হক নূর ও জাগপার (একাংশ) সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব খন্দকার লুৎফর রহমানকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতরভাবে আহত করা হয়েছে। জনাব ববি হাজ্জাজের ওপর হামলাও সেই ষড়যন্ত্রেরই ধারাবাহিকতা।
নেতৃবৃন্দ আরও বলেন, “জুলাই আন্দোলন-পরবর্তী বাংলাদেশে এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পরিস্থিতি প্রমাণ করছে, ফ্যাসিবাদ বিদায় নিলেও তাদের দোসররা দেশে অশান্তি সৃষ্টি ও রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার গভীর পাঁয়তারা চালাচ্ছে। বিশেষ করে দেশ যখন নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে, তখন এসব হামলা জাতির জন্য অশনি সংকেত।
অবিলম্বে জনাব ববি হাজ্জাজসহ সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতৃত্বের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নেতৃবৃন্দ আহ্বান জানান। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102