রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্ক্যাবিস আউটব্রেক ও চিকিৎসা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৭ Time View

 

মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “স্ক্যাবিস আউটব্রেক ও চিকিৎসা” শীর্ষক একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। বুধবার দুপুর ১২ টায় স্বাস্থ্য কমপ্লেক্সে হল রুমে শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন। এতে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন।

ওয়ার্কশপে বক্তারা জানান, স্ক্যাবিস একটি অত্যন্ত ছোঁয়াচে চর্মরোগ। এতে ত্বকে প্রচণ্ড চুলকানি, লাল দানা এবং অস্বস্তি দেখা দেয়। রোগটি সহজেই এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির শরীরে ছড়িয়ে পড়ে। এজন্য আক্রান্ত হলে দেরি না করে দ্রুত চিকিৎসা গ্রহণ করা জরুরি।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, স্ক্যাবিস প্রতিরোধে নিয়মিত ওষুধ সেবন ও সঠিকভাবে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আক্রান্ত রোগীর পোশাক, বিছানার চাদর, বালিশের কভার ইত্যাদি ভালোভাবে ধুয়ে পরিষ্কার রাখা উচিত। এছাড়া পরিবারের সব সদস্যকে একসাথে চিকিৎসা নিলে রোগ দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং পুনরায় ছড়ানোর ঝুঁকি থাকে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102