রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসলাম সকল ধর্মীয় গোষ্ঠীর প্রতি সম্মান ও সহনশীলতার শিক্ষা দেয়,, ১৯দিন ব্যাপী সীরতুন্নবী (সাঃ) মাহফিলে বক্তারা

Coder Boss
  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৫ Time View

 

মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

যুগশ্রেষ্ঠ আলেম আশেকে রাসুল (দ.) হযরত মাওলানা হাফেজ আহমদ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৫তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে ৭ম দিবস ১০ সেপ্টেম্বর ২০২৫ বুধবার অনুষ্ঠিত হয়। সলিমা সিরাজ মহিলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হামেদ হাসান সভাপতিত্বে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ড. ফয়জুল হক।
চুনতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী এর যৌথ সঞ্চালনায় আলোচনা করেন ঢাকার আলহাজ্ব মাওলানা এনামুল হক আযাদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মাওলানা শহিদুল হক, গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন, চকরিয়া বায়তুল হারম জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবদুর রহিম। বক্তারা বলেন ইসলাম সমাজে সাম্য ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। এটি মানুষের মধ্যে ভেদাভেদ দূর করে সকল মানুষের জন্য এক ঐক্যের ডাক দেয়। বক্তারা আরও বলেন ইসলাম শুধু মুসলিমদের মধ্যে নয়, বরং সমাজের সকল ধর্মীয় গোষ্ঠীর প্রতি সম্মান ও সহনশীলতার শিক্ষা দেয়। সালামের গুরুত্ব ও জবাব দানের পদ্ধতি বিষয়ের উপর আলোচনায় বলেন পারস্পরিক সালাম ও তার উত্তম জবাব দেওয়ার মাধ্যমে মুসলিমদের মাঝে মহব্বত ও ভালবাসা তৈরি হয়, যা ঈমানকে পূর্ণতা দান করে। সালাম দেওয়া ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান, যা মুসলিমদের মধ্যে কল্যাণ বয়ে আনে। কোরআন তেলাওয়াত করেন আবদুর রহমান ছোটন, মুহাম্মদ সাদ। না’আতে রসূল (সা.) পরিবেশন করেন আবদুল্লাহ আল ইমাম, মুহাম্মদ মুস্তাকিম, মুস্তাকিম ছিদ্দিক। এতে আরো উপস্থিত ছিলেন মোতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, আলহাজ্ব আবু তাহের, আলহাজ্ব ইসমাইল মানিক, এইচ.এম. মাহাবুবুল হক, মোহাম্মদ সাদেক খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102