বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক

কবিতাঃ ভরা ভাদ্র!

Coder Boss
  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

ভরা-ভাদ্রে তীক্ষ্ণ খরা
গরমে যেন অর্ধেক মরা!
হঠাৎ হঠাৎ বৃষ্টি ঝরা
পচন ধরায় সবুজ ধরা!
গুরুগুরু মেঘের ডাক
বিজলির ঝিলিক লক্ষ হাক!

ভেজে গাছ ভেজে মাঠ
কানায় কানায় ডোবে ঘাট,
কেয়াফুল আর ছাতিম তলায়
ছেলে-মেয়েরা, পালা পালি খেলায়
মায়ে ডাকে ঘরে উঠে আয়
বকা খেয়ে ভিজে, দূরে পালায়!

ব্যাঙ গুলো সব জোড়ায় জোড়ায়
কূলে উঠে সবে আনন্দ নেশায়,
ডেকে চলেছে সমস্বরে
কৃতজ্ঞতা যেন সেই ঈশ্বরে!
আকাশটা যায় না দেখা
মেঘের চাদর সদা গায়ে ঢাকা!

আবার হঠাৎ অগ্নি খরা
বন্ধ হতেই বাদল ধারা,
ভাদ্রের নিশি মেঘ ঢাকা শশী
মুষল ধারায় বৃষ্টি আসি
ভিজিয়ে দেয় উঠানে শুকানো ধান
এমনি বৃষ্টি খরার কত মান অভিমান!

সুপ্ত প্রেমের জোয়ার বুকে
যামিনী ভর কেউ ঘুমাচ্ছে সুখে!
কলসী ধারার এই বর্ষা
রোদ উঠবে ভোরে, নাই ভরসা!
মধুমতী মেঘনা পদ্মারজল
ঝড়ো বাতাসে টাল মাতাল,
কত নৌকা হবে ডুবি
আমি কাকে ভাবি কবি?

সেকি ভাবছে, আমার কথা
আমার মত রাত জাগছে অযথা?
কেউ বলুক এসে ভালোবাসি
ভাদ্রের বর্ষায় উজার করুক আসি,
ভেঁজা মাঝি আর রাখেলের প্রমোদ গানে
বার-বার কাকে যেন আসে মনে!

ইচ্ছে হয় নিভৃত কম্বলে ঢাকি কপোত যুগল
ঘরে দেই তাকে নিয়ে সারা নিশি আগল !

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102