বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

একাকী নক্ষত্রের কাছে

Coder Boss
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৫ Time View

সাহেলা সার্মিন

নক্ষত্রেরা আলো জ্বালে নীরবে
নীল পরি পাখনায় খৈ ফোঁটা তাঁরা
কখনো হারিয়ে যায় নিরুদ্দেশে,
স্বপ্নচারী সুখ স্বপ্নের মতো।
রঙ বাহারি রঙধনু কতো রঙে সাজে
গায়ের আঁকাবাঁকা মেঠো পথ যেমন সবুজ মাখে,
মুক্ত বলাকার ঝাঁক উড়ছে নীড় পানে
গোধূলির ঐ সোনা রঙ জ্বলছে পালক জুড়ে।
সুখ পাখিটাও কখনো জ্বলে জ্বলজ্বল করে
কখনো ভিজে মসুলধারে
গুমরে মরে পথহারা ঐ পথিক যেমন
বাকহারা শুভার মতোন।
জ্বলছে আবার বাজার সওদা সবজি রকমারি
জ্বলছে আগুন জন সমাবেশে
মাঠ ময়দান অট্টালিকার নিচে
জনরোষে যাচ্ছে কতো তাজা প্রাণ,
দেশকে ভালো রাখার প্রতিজ্ঞার কথা যায় ভুলে
যেনো আত্মভোলা আইনস্টাইন।
চারিদিকে এমনি আগুন শূন্য প্রাণে জ্বলে দ্বিগুন
তবুও নক্ষত্রের কাছে এলে
এক গ্লাস জল ঢালে গলে,
শান্তি শান্তি লাগে দুটি চোখে
অজানা স্বপ্ন শিহরণ প্রিয়ের ছোঁয়ার মতোন।
ঝিম ধরা আহ্বানে মগ্ন ঝিঁঝিঁ কন্যা
একাদশীর রজনীকান্ত সারা নিশি জ্বালে
নিঃস্বার্থ আলোর বন্যা।
কেউ আলো জ্বালে কেউ রক্ত ঢালে
কেউ ভালোবাসে কেউ কেড়ে নেয় নিশাবসানে।
এমনি করেই ঘড়ির কাঁটা ধায়
যে যেমনই হোক অমর তো কেউ নয়
দু’দিনের দুনিয়ায় ভাবে আজীবন থাকবো এ ভবে!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102