রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

বিশেষ সম্মাননা পেলেন বামাক সভাপতি অধ্যাপক হামিদুর রহমান

Coder Boss
  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৭ Time View

 

মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম

২০ সেপ্টেম্বর, শনিবার, বিকাল ৪ টায় সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ বিভাগের মানবিক ও সেচ্ছাসেবীদের মিলনমেলা সাতকানিয়া রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। এতে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ বিশেষ অবদানের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শামশুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইন্জিনিয়ার নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামি চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির এ্যডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপাজেলা সভাপতি অধ্যাপক হামিদুর রহমানসহ চট্টগ্রাম দক্ষিণ বিভাগের অনেক মানবিক ও সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন এবং তাদের বিশেষ সম্মাননা স্মারক দিয়ে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করেন এবং তাদের সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102