বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
মানিকগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীর গণসংযোগ কবিতাঃ যদি না হয় দেখা? কবিতা: খুঁজি তোমাকে কবিতাঃ অন্য অমরত্ব নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় লোহাগাড়ায় দুই নিবার্চনী ক্যাম্পকে ১৬ হাজার টাকা জরিমানা সুফলভোগী খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ শিক্ষায় বিনিয়োগেই আগামীর বাংলাদেশ স্বপ্নজয়ী স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের পাশে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ সংসদে পাস করে আইনে রূপান্তর করা জরুরী চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন ও চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সংসদ সদস্য প্রার্থীদের সাথে মতবিনিময় সভা বিয়াম ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-পুরষ্কার বিতরণ সম্পন্ন

রাজারহাটে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ দেড়মণ মাংস মাটিতে পুতে দিলো প্রশাসন

Coder Boss
  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ Time View

 

মোঃ ইউসুফ খাঁন, রংপুর

কুড়িগ্রামের রাজারহাটে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে দেড় মণ মাংস মাটিতে পুতে দিলেন স্যানেটারী ইন্সপেক্টর।  এবিষয়ে অভিযুক্ত কসাইয়ের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে, শনিবার(২১আগষ্ট) দুপুর আড়াইটায় ফরকেরহাট বাজারে।

এলাকাবাসীরা জানান, শনিবার(২১আগষ্ট) উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফরকেরহাট বাজারে মাংসর হাটে মারা গরুর মাংস বিক্রি হচ্ছে বলে উপজেলা প্রশাসন সহ বেশ কয়েকটি দপ্তরে মোবাইল ফোনে অভিযোগ করা হয়। রাজারহাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশাদুল হক তাৎক্ষনিকভাবে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আব্দুল লতিফ মিয়াকে প্রকৃত ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দেন। জানতে পেরে অভিযুক্ত কসাই মাংস সেটে মাংস রেখে দ্রুত সটকে পড়েন। স্যানিটারী ইন্সপেক্টর ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে ৬ কেজি মাংস জব্দ করে প্রকাশ্যে মাটিতে পুতে ফেলেন। অভিযুক্ত কসাই আলম মিয়া ওই ইউনিয়নের বালাকান্দি কসাই পাড়া গ্রামের মৃত সাকিবউদ্দিনের ছেলে। শনিবার (২৩আগষ্ট) কসাই আলম মিয়া একই ইউনিয়নের ঘুমারুভীমশীতলা পাটোয়ারী পাড়া গ্রামের আঃ আজিজের ছেলে মাইদুল ইসলামের অসুস্থ গরু কিনে নিয়ে আসার সময় পথিমধ্যে মারা যায় বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান। মারা যাওয়া ওই গরুটি জবাই করে ওইদিন দুপুর আড়াইটার দিকে ফরকেরহাট বাজারের মাংস সেটে বিক্রি করা শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা বিষয়টি জানার পর রাজারহাট উপজেলা প্রশাসনসহ কয়েকটি দপ্তরে মোবাইল ফোনে অভিযোগ করেন।

এ বিষয়ে রাজারহাট উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আব্দুল লতিফ মিয়া বলেন- অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেলে মরা গরুর ৬০কেজি মাংস জব্দ করে এলাকাবাসীর সহযোগীতায় মাটিতে পুতে ফেলা হয়েছে। সেই সাথে কসাই আলম মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102