মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম:
ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায়

কবিতাঃ গাঁজার শিশুর আর্তনাদ

Coder Boss
  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ Time View

কলমেঃ এইচ.আর সোহা

গাঁজার শিশুর অশ্রু ভেজা

মায়ের বুকে আর্তনাদ।

বিশ্ব মঞ্চে রঙ্গ চলে

আমরা করি আলোকপাত। 

স্তব্ধ কন্ঠে রুক্ষ দেহে

চলছে না আর এই জীবন। 

বাঁচার চেয়ে মৃত্যু ভালো 

ভাসছে যেনো দুই নয়ন।

ক্ষুধায় কাতর গাঁজার শিশু 

মায়ের কোলে মৃত্যু। 

হাজার হাজার লাশ জমেছে 

বাবার চোখে অশ্রু। 

গাঁজার শিশুর রুগ্ন শরীর 

অনাহারে কাটছে দিন।

বোমার আঘাত সইছে তারা

হাজার শিশু দৃষ্টিহীন।

চাপা কান্না বুকে নিয়ে 

গাঁজার শিশু মরতে চায়।

অনাহারে থাকার চেয়ে 

স্বর্গে গিয়ে খাবার পায়।।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102