রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

লোহাগাড়ায় আর্থিকভাবে অসচ্ছল ৯ শিক্ষার্থীকে নিজ খরচে কলেজে ভর্তি করালেন যুবদল নেতা মুসলিম উদ্দিন

Coder Boss
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৭ Time View

 

মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা লোহাগাড়ায় এবারে এসএসসি ও সমমানের পরীক্ষায় সফলতার সাথে পাস করেও আর্থিকভাবে অসচ্ছলতার কারণে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারেনি হত-দরিদ্র পরিবারের ৯জন মেধাবী শিক্ষার্থী।বিষয়টি লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক মুসলিম উদ্দিনের দৃষ্টিগোচর হলে তাদের ভর্তি করানোর উদ্যোগ নেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে লোহাগড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বার আউলিয়া ডিগ্রি কলেজে তাদের ভর্তির যাবতীয় ব্যবস্থা করেন এই যুবদল নেতা। তার এমন মহৎ ও মানবিকতার কারণে থমকে যাওয়া ৯জন শিক্ষার্থী ফিরে পেলো আবারও পাঠদানের সুযোগ। সত্যিকার অর্ৎে যুবদল নেতা মুসলিম উদ্দিনের মহৎ এই উদ্যোগের কারণে হাসি ফুটেছে ৯টি অসহায় পরিবারের। তার এমন উদ্যোগকে সাধুবাদ জানান কলেজের অন্যান্য শিক্ষার্থীসহ এলাকাবাসী।

এ ব্যাপারে জানতে চাইলে যুবদল নেতা মুসলিম উদ্দিন বলেন, দীর্ঘ ১০ বছর পড়ালেখা শেষ করে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন শিক্ষার্থীরা। পরিক্ষায় পাশ করে উচ্চ শিক্ষা অর্জনের জন্য এইচএসসিতে ভর্তি হবে এবং ভবিষ্যতে কি করবে এটা নিয়ে অনেক সপ্ন থাকে সবার। কিন্তু অধিক খরচের চাপ গ্রাম থেকে উঠে আসা অনেক দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীই বহন করতে পারে না। তাই আমার উপজেলায় কয়েকজন ছেলে টাকার অভাবে ভর্তি হতে না পারার বিষয়টি শুনে, আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই ৯জন শিক্ষার্থীকে আমার ছোট ভাই মনে করে আমি ভাই হয়ে তাদের পাশে দাঁড়িয়েছি মাত্র। ভবিষ্যতেও এ ধরনের কাজ অব্যাহত রাখতে সকলের দোয়া চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102