শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

ASP সহকারী সুপারিনটেনডেন্ট (Assistant Superintendent of Police) পদের র‌্যাংক ব্যাজ পরিধান করলেন খুলনার কৃতি সন্তান এম এম মিজানুর রহমান

Coder Boss
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৭ Time View

 

সুদীপ্ত মিস্ত্রী, স্টাফ রিপোর্টারঃ

ASP সহকারী সুপারিনটেনডেন্ট (Assistant Superintendent of Police)
পদের র‌্যাংক ব্যাজ পরিধান করলেন খুলনার কৃতি সন্তান এম এম মিজানুর রহমান। ২৮ এ সেপ্টেম্বর রোজ রবিবার বাংলাদেশ পুলিশের আইকন পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোঃ মোস্তফা কামাল নিজ হাতে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। তিনি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি পদোন্নতিপ্রাপ্তদের ভবিষ্যতে আরও দায়িত্বশীল হয়ে কাজ করার নির্দেশনা দেন। তিনি তাঁদের কর্মজীবনে সাফল্য কামনা করেন।

পিবিআই ডিআইজি (পশ্চিমাঞ্চল) জনাব সুজায়েত বলেন, পুলিশে র‍্যাঙ্ক ব্যাজ পরিধান অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে তাঁদের সহধর্মিণীদের উপস্থিত থাকার প্রথা চালু করেছেন পিবিআইপ্রধান। তিনি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাসহ তাঁদের সহধর্মিণীদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে পিবিআইপ্রধান পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পদোন্নতিপ্রাপ্তরা নিরপেক্ষ থেকে সর্বোচ্চ পেশাদায়ীত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এম এম মিজানুর রহমান খুলনা সদর থানা,হরিনটানা থানা,পিবিআই,ডিবি,ট্যুরিষ্ট পুলিশ সহ প্রশাসনিক সকল সেক্টরে নিষ্ঠার সহিত কাজ করে এসেছেন।

সংবাদকর্মীদের সাথে শুভেচ্ছা বক্তব্য তিনি বলেন,বিগত দিনে চাকরী জীবনে সৎ ও নিষ্ঠার সাথে কাজ করে এসেছি। যার ফলশ্রুতিতে মহান আল্লাহতালা আজ আমাকে এখানে এনেছেন। নতুনভাবে দেশ ও জাতির সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার আশা ব্যাক্ত রাখেন ও তিনি দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102