শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

নিয়ামতপুরে দুর্গাপূজার মন্দির পরিদর্শন করলেন সাবেক এমপি ডা.ছালেক চৌধুরী

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ Time View

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার সকাল থেকে দিনব্যাপী নিয়ামতপুর উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ডা. মো. ছালেক চৌধুরী।
পরিদর্শনকালে তিনি সকল পূজা মন্দিরে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং মন্দির পরিচালনা কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলের সদস্য ইঞ্জিনিয়ার খালিদ হাসান পাইম, নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা, বিএনপি নেতা নূরে আলম সুজা, উপজেলা যুবদলের আহ্বায়ক মুনজুর রহমান, উপজেলা বিএনপির সহ-সম্পাদক মেহেদী হাসান,বিএনপি নেতা খলিলুর রহমান খলিল উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সালাউদ্দিন সিরাজী পলাশসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102