শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

সুন্দরবনে কুমির টেনে নিয়ে গেছে ঢাংমারীর সুব্রত কে!

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০ Time View

 

মোঃ আছাদুল হক, স্টাফ রিপোর্টার:

খুলনার দাকোপ উপজেলার ঢাংমারীর বাসিন্দা সুব্রতকে কুমির টেনে নিয়ে গেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সুন্দরবনের একটি ছোট খালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুব্রত দুপুরের পর খালে নেমেছিলেন। এসময় হঠাৎ কুমির তাকে আক্রমণ করে পানির নিচে টেনে নিয়ে যায়। সাথে থাকা সঙ্গীরা প্রাণপণ চেষ্টা করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন।

ঘটনার পর থেকে ট্রলার ও নৌকা নিয়ে স্থানীয়রা খুঁজতে থাকলেও রাত অবধি তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি বেঁচে আছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত সুব্রতের সন্ধান ও নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102