শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

ঢাকা থেকে আগত শিল্পী, শিক্ষক ও গবেষক ইমরান হাসান শিমুলের খুলনা আর্ট একাডেমি পরিদর্শন

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৭৬ Time View

 

খুলনা অফিস:

খুলনা শহরের ৩৬, আয়েশা কটেজ, ইকবালনগর স্কুলের পূর্ব পাশে অবস্থিত খুলনা আর্ট একাডেমি একটি সুপরিচিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এর প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস, যিনি শিল্পচর্চার পাশাপাশি দীর্ঘদিন ধরে হারিয়ে যাওয়া ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নিয়ে কাজ করছেন।
পহেলা অক্টোবর সন্ধ্যায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিল্পী, শিক্ষক ও গবেষক ইমরান হাসান শিমুল খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালা পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতীকীভাবে জল নীতি হাতে তুলে নেন। সফরে তাঁর সঙ্গে ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা মিলন বিশ্বাসের ছোট ভাই দীপংকর বৈরাগী, যিনি বর্তমানে ঢাকা নেভী অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এবং বাংলাদেশ শিশু একাডেমির প্রশিক্ষক। দীপংকর বৈরাগী ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় পড়াশোনা শেষ করে ঢাকায় কর্মজীবন শুরু করেন। পূজা উপলক্ষে ছুটিতে এসে তিনি ঢাকায় কর্মরত অতিথি ইমরান হাসান শিমুলকে নিয়ে খুলনা আর্ট একাডেমি ভ্রমণে আসেন।
ঐতিহ্য সংরক্ষণশালার সংগ্রহ দেখে অতিথি মুগ্ধ হন এবং প্রতিষ্ঠাতা মিলন বিশ্বাসের উদ্যোগকে আন্তরিকভাবে প্রশংসা করেন। এ প্রসঙ্গে চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন “অচলকে সচল রাখতে চাই। শৈশবের ইতিহাস, স্মৃতিবাহী রেডিও, ওয়াকম্যান কিংবা ফাউন্টেন পেন শিক্ষনীয় উপকরণ আমাদের অতীতের অংশ। আজ সেগুলো বিলীন হয়ে যাচ্ছে। আমি চাই এগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে সংরক্ষিত থাকুক।”তিনি আরও জানান, আশি ও নব্বই দশকের প্রায় দুই শতাধিক বহু ব্যবহার্য জিনিসপত্র ইতোমধ্যে সংরক্ষণশালায় যুক্ত হয়েছে। এর মধ্যে খুলনা আর্ট একাডেমির শিশু শিল্পীরা ও তাঁর পরিবারের সদস্যরা বেশ কিছু ঐতিহ্যবাহী উপহার প্রদান করেছেন। পাশাপাশি অনেক শুভানুধ্যায়ীও এ উদ্যোগে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

অতিথিদের সঙ্গে অনানুষ্ঠানিক আড্ডায় শিল্পচর্চার নানা দিক নিয়ে আলোচনা হয়। শেষে ধন্যবাদ জ্ঞাপন করে চিত্রশিল্পী মিলন বিশ্বাস আবারও আসার আমন্ত্রণ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102