মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

‎সাংবাদিক আশরাফ’র পিতার মৃত্যুতে ‎হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের শোক

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৪১ Time View

 

‎মোঃ আল আমিন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

‎কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার “হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবে’র সহ-সভাপতি সাংবাদিক আশরাফ আহমেদ এর পিতা গফরগাঁও সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আক্তার হোসেন শেষ নিশ্বাস ত্যাগ করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

‎মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।তিনি জিনারী ইউনিয়নের চরকাটিহারী গ্রামের বাসিন্দা ছিলেন।

‎বুধবার দিবাগত রাত ১:১৫ মিনিটের সময় ইন্তেকাল করেন, তিনি বার্ধক্যজনিত কারনে বিভিন্ন রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। মুত্যু কালে তিনি পাঁচ পুত্র ও এক কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

‎বৃহস্পতিবার সকাল ১১ টায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় প্রথম জানাজা ও যোহরবাদ মরহুমের নিজ গ্রাম কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরকাটিহারী গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

‎সাংবাদিক আশরাফ আহমেদ এর পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন
‎হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102