বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
মানিকগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীর গণসংযোগ কবিতাঃ যদি না হয় দেখা? কবিতা: খুঁজি তোমাকে কবিতাঃ অন্য অমরত্ব নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় লোহাগাড়ায় দুই নিবার্চনী ক্যাম্পকে ১৬ হাজার টাকা জরিমানা সুফলভোগী খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ শিক্ষায় বিনিয়োগেই আগামীর বাংলাদেশ স্বপ্নজয়ী স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের পাশে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ সংসদে পাস করে আইনে রূপান্তর করা জরুরী চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন ও চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সংসদ সদস্য প্রার্থীদের সাথে মতবিনিময় সভা বিয়াম ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-পুরষ্কার বিতরণ সম্পন্ন

রাজারহাটে বিশ্ব শিক্ষক দিবস পালন

Coder Boss
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৭৪ Time View

 

মোঃ ইউসুফ খাঁন, রংপুর:

শিক্ষকতায় নৈতিকতা, প্রযুক্তির সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার সকালে একটি বর্ণাঢ্য রেলি, গুণী শিক্ষক সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রাজারহাট বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে ও ইএসডিও এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কফিলউদ্দিন, উপজেলা একাডেমিক কর্মকর্তা আয়েশা সিদ্দিকা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরীফ আহম্মদ, প্রধান শিক্ষক মকবুল হোসেন, গোলজার হোসেন, একেএম আক্তারুজ্জামান ও ইএসডিও’র প্রকল্প সমন্বয়কারী মোস্তফা কামাল প্রমুখ।

বক্তারা বলেন, প্রযুক্তির এই যুগে শিক্ষকদের নৈতিকতা ও আধুনিক প্রযুক্তি জ্ঞান অপরিহার্য। শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

আলোচনা সভা শেষে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের গুণী শিক্ষকদের সম্মাননা স্মারক ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক মো. তাহাজ্জত হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102