শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৮৬ Time View

 

শেখ সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি:

“শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি”প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে একটি র‌্যালি উপজেলা প্রশাসন চত্বর থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের সভা কক্ষে মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-উদযাপন উপলক্ষে আলোচনা সভায় অধ্যক্ষ মাওলানা আবদুস সালাম এর সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.শহিদুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.হাবিবউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন তালুকদার।
এসময় উপস্থিত শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. রুহুল আমিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান,অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী ,অধ্যক্ষ আব্দুল আলিম হাওলাদার, প্রধান শিক্ষক ইউনুস আলী আকন, মো.আমির হোসেন দুলাল, সুপার আব্দুস সোবহান,প্রধান শিক্ষক মো.বেলায়েত হোসেন,সুপার,বেল্লাল হোসেন,মাওলানা হারু অর রশিদ প্রমূখ।
সভায় বক্তরা উপজেলার শিক্ষার গুণগত মান উন্নয়ন শিক্ষকদের মর্যাদা রক্ষা, শিক্ষকদের ন্যায্য প্রাপ্যতা ফিরে পেতে শিক্ষক সহ সকলকে এগিয়ে আসার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102