মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

শিক্ষক দিবস

Coder Boss
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ Time View

 

হে আমার প্রাণপ্রিয় শিক্ষিকা
সশ্রদ্ধ সালাম আপনাকে
আপনি আমার শিক্ষা গুরু
আপনার মাঝে রয়েছে শত শিক্ষা
আপনার কাছেই আমার আরবি বুঝা শুরু।

হে আমার শিক্ষাগুরু
আপনি নন শুধু আমার শিক্ষিকা
আপনি শত শত দিনি বোনের জন্য
পাথরের মতো শক্ত পড়া গুলো
শিখিয়েছেন একটা মোমের মতো।

যেজন দিবসে মনের হরষে
জ্বালায় মোমের বাতি
আশুগৃহে তার দেখিবে না আর
নিশীথ প্রদীপ ভাতি
হে প্রাণ প্রিয় শিক্ষিকা,
আপনি যেন আমার কাছে এই ছন্দের মতো

হে ইলমের সেবিকা,
আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা খুবই কৃতার্থ,
আপনার নির্দেশিত পথে আমাদের অগ্রযাত্রা।
আমরা সত্যিই ভাগ্যবান যে, আপনার পদপ্রান্তে বসে আমরা শিক্ষা গ্রহণ করতে পারছি।
আপনার জ্ঞানের আলোয় আমরা জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারবো বলে আমার এই যাত্রা।

হে আলোর দিশারী,
শিক্ষাই আলো।
যার মাঝে এই আলো প্রতিফলিত হয়
সেই ব্যক্তিই মহৎ,
আপনি সে আলোরই
একজন ঝান্ডাবাহক।
আপনার জ্ঞানের উজ্জ্বল শিখায়
আলোকিত হচ্ছে শত বোনের ইলমে দিন,
আপনার আলোর দীর্ঘ যাত্রায়
আমাদের কে আপনার সাথী করে নিন।

ইতি
আপনার প্রিয় ছাত্রী
মোছা নাজমুন নাহার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102