বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

কালিয়াকৈরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান, ৪৩.৫ কেজি ইলিশ জব্দ

Coder Boss
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১০১ Time View

 

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪৩.৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
শনিবার সকালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ।
ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৪ অক্টোবর থেকে ২৫ ই অক্টোবর পর্যন্ত এই সময় ইলিশ আহরণ, বিক্রয়, মজুদ, বাজারজাতকরণ ও পরিবহন আইনত: দন্ডনীয় অপরাধ। অভিযান পরিচালনাকালীন সময়ে
উপজেলার শ্রীফলতলী এলাকার মৎস্য ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম ছোটনকে কালিয়াকৈর মৎস্য আড়ৎদার বহুমুখী সমবায় সমিতি লিঃ সংলগ্ন ইলিশ মাছ সংরক্ষণ ঘরে অভিযান চালিয়ে প্রায় ৪৩.৫ কেজি ইলিশ জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদার সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন এফএ মোসলেহ উদ্দিন আহমেদ, উপজেলা মৎস্য অফিস সহায়ক আশানন্দ সহ কালিয়াকৈর মৎস্য আড়ৎদার বহুমুখী সমবায় সমিতি লিঃ এর কোষাধ্যক্ষ সোহেল রানা, মাছ ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল, জমির হোসেন, নজরুল ইসলাম, জসিম প্রমুখ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ জব্দকৃত ইলিশ মাছ চারটি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করেন । মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণে এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102