বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম:
মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

ধর্মপাশায় আদালত চত্বরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

Coder Boss
  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ Time View

 

মোঃ রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা প্রতিনিধি

ধর্মপাশা উপজেলায় ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছে। সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকাল ১০টার দিকে ধর্মপাশা উপজেলা আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম শরিফা আক্তার (২৮)। তাঁর তিন বছর বয়সী একটি মেয়ে রয়েছে, নাম আরবি। শরিফা আক্তারের স্বামী মো: আখতার হোসেন (৪০), পিতা হেকিম মির্জা, ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শরিফা আক্তার আদালত প্রাঙ্গণে অবস্থান করছিলেন। এ সময় তাঁর স্বামী আখতার হোসেন পিছন থেকে এসে শরিফার পিঠে ছুরি দিয়ে আঘাত করেন, এতে তিনি গুরুতর জখম হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে ধর্মপাশা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে,ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক শরিফা আক্তারকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পালানোর চেষ্টা করলে জনগন আখতার হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:এনামুল হক বলেন,
আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। আসামিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আদালত পুলিশ জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে পূর্বের একটি মামলার জের ধরেই এ ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102