বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া

রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিতে নিহত ১

Coder Boss
  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৮৮ Time View

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের সমিবাদ গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন দুলাল মিয়া নামের এক কৃষক। আহত হয়েছেন নাহিম নামের এক কিশোর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা খোকা আলম মেম্বার ও প্রতিপক্ষ রুবেল মিয়ার মধ্যে পনেরশত টাকা নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হলে দুলাল মিয়া নিহত হন।

এ বিষয়ে চরমধুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান সিকদার বলেন
“তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। আমি সঙ্গে সঙ্গে দুই পক্ষকে শান্ত থাকার অনুরোধ করি এবং পুলিশকে অবগত করি। গত ১৪ বছরে আমার ইউনিয়নে এমন নেক্কারজনক ঘটনা ঘটেনি।”

অন্যদিকে ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন জানান,“এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছি।”

এ ঘটনায় নিহতের ভাই বিলাল মিয়া বাদী হয়ে রায়পুরা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। থানার ওসি আদিল মাহমুদ জানান, বর্তমানে এলাকা শান্ত রয়েছে, আসামিরা জামিনে আছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102