রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
চাঁদ-সূর্যের সঠিক-গণনা চাঁদ দেখার সমস্যা: প্রয়োজনীয়তা এবং বাস্তবতা অপূর্ব প্রতিশোধ লোহাগাড়ায় সাংবাদিকদের সম্মানে সাউন্ড হেল্থ হাসপাতালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি

৬ দফা দাবিতে বিশ্বম্ভরপুরে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৭৯ Time View

 

মিজানুর রহমান, বিশ্বম্ভরপুর সুনামগঞ্জ
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। এমতাবস্থায় ইপিআই, আসন্ন টিসিভি টিকা ক্যাম্পেইনসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টা থেকে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মবিরতি শুরু করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সদস্যরা।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি মো. নুরুল আমিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম এর সার্ভিক পরিচালনায় কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ হারিস উদ্দিন , স্বাস্থ্য সহকারী – মোছাঃ শিমুলী আক্তার, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোঃ সেলিম আহমেদ, দেব দুলাল দাস,মোছাঃ লিজা আক্তার, মোঃ শাহীন আহমদ, মোঃ সাদিক মিয়া, বিজয় চন্দ্র পাল প্রমূখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করেও কোনো সিদ্ধান্ত না পাওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতি পালন করছেন । তারা দ্রুত ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণাও দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102